মালদা

অসামাজিক কাজ বন্ধ করতে নতুন উদ্যোগ নিল মালদা জেলা পুলিশ প্রশাসন

শনিবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের মালদা জেলা পুলিশ সুপারের উপুস্থিতিতে একটি জনসংযোগ কর্মসূচী করা হয়। আজ এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, আই সি ডি এস কর্মী এছাড়াও পুলিশ প্রশাসনের কর্তাব্যাক্তিরা। প্রত্যন্ত গ্রাম্য এলাকায় সমাজ বিরোধী কাজ কর্ম বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। এই সমস্ত এলাকায় বাল্যবিবাহ, শিশুশ্রম, অবৈধ মদ বিক্রি, অবৈধ ভাবে অ্যাসিড বিক্রি এই সমস্ত কাজ বন্ধ করতে এই জনসংযোগ কর্মসূচী করার উদ্যোগ নিয়েছেন পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে।      
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/ZJ2fT09ucJs